জামিন নাকচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা চারটি মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর জামিনের আবেদন নাকচ করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত।
গতকাল সোমবার আইনজীবী সানাউল্লাহ মিয়া তাঁর জামিনের আবেদন করেন। তিনি আদালতে বলেন, মামলাগুলোতে শামসুজ্জামানের বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। চলতি বছরের জানুয়ারিতে পল্টন থানায় মামলাগুলো করা হয়। তদন্তে অগ্রগতি নেই। তাই জামিন পেতে পারেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদনগুলো নাকচ করেন। গত ১১ জানুয়ারি মিরপুর থেকে শামসুজ্জামানকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।