জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আিমর ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জার্জেস হুসাইনের জামিন আবেদন নামঞ্জুর করে গতকাল রোববার সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গত শনিবার জেলার মুজিবনগর থানার পুলিশ তাঁকে দারিয়াপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে। মুজিবনগর থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, সংসদ নির্বাচন-পূর্ববর্তী সময়ে জেলায় রাজনৈতিক সহিংসতা, নাশকতা ও বোমা বিস্ফোরণের ঘটনায় ওই নেতার সম্পৃক্ততা ছিল। পুলিশকে বোমা ও গুলি মেরে হতাহতসহ সড়ক অবরোধ করে সহিংসতা সৃষ্টির ঘটনায় থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।