প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলাদা তিনটি নাশকতার মামলায় ছাত্রদলের চার নেতা গতকাল রংপুর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ তাঁদের এই জামিন আবেদন নামঞ্জুর করেন। এই চার নেতা হলেন রংপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম, স্কুলবিষয়ক সম্পাদক মুনতাসির মুন্না ও সহধর্মীয় সম্পাদক নোমান হাসান। আদালতের পিপি আবদুল মালেক জানান, চারজনের বিরুদ্ধে রংপুরে তিনটি নাশকতার মামলা রয়েছে।