জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে একটি গুদাম থেকে ২০ কেজি সোনা উদ্ধারের মামলার এক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর নাম ফজলুল হক। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ২০১৫ সালের ৮ এপ্রিল রাতে নগরের সদরঘাট এলাকার পশ্চিম মাদারবাড়িতে এসি মেলা নামের একটি গুদামে অভিযান চালিয়ে ১৪ কেজি ওজনের ১২০টি সোনার বার, পাঁচ কেজি ৮০০ গ্রাম ওজনের অলংকারসহ মোট ২০ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। পলাতক ফজলুল হক মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম