জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারটেক্স গ্রুপের কোমল পানীয় আরসি কোলা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (্এমডি) রুবেল আজিজের (৩৫) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। জেলা জজ তানজিলা ইয়াসমিনের আদালতে গতকাল মঙ্গলবার শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে সদর উপজেলার বাংলাবাজার এলাকায় আরসি কোলা কারখানাসংলগ্ন জমির মালিকানা নিয়ে মারামারির ঘটনা ঘটে। এতে আহত স্থানীয় গৃহবধূ ফুলমালা রুবেল আজিজসহ ২১ জনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় মামলা করেন।