প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশি তল্লাশিকালে ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ইলিয়াছ ভুঁইয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। গত ১৪ অক্টোবর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য পরিচয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর আদালত এলাকায় তল্লাশি চালাতে গিয়ে ইলিয়াছকে ওই টাকাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানা-পুলিশ ৫৪ ধারায় ইলিয়াছকে গ্রেপ্তার দেখায়। পরে গত রোববার রাতে অর্থ পাচার আইনে ইলিয়াছকে আসামি করে পুলিশ আরেকটি মামলা করে।