প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত-ই-এলাহী শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম জেলার সরকারি কৌঁসুলি মোহাম্মদ আবুল হাশেম জানান, গত বছরের ৪ জানুয়ারি সাতকানিয়া এলাকায় নাশকতা সৃষ্টির নির্দেশদাতা হিসেবে করা মামলায় শামসুল ইসলামকে আসামি করা হয়। এ মামলায় তাঁর জামিনের আবেদন করা হলে রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন। গত বুধবার জামিনে মুক্তির পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে শামসুল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ। নাশকতার অভিযোগে তাঁর বিরুদ্ধে নগর ও জেলার বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।