জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ‘সন্দিগ্ধ আসামি’ ফটোসাংবাদিক ইদ্রিস আলীর জামিন নামঞ্জুর হয়েছে। গতকাল বুধবার সিলেটের মহানগর হাকিম আদালতে তাঁর পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। তাঁর বাড়ি সিলেট শহরতলির ফতেগড় গ্রামে। ৭ জুন ইদ্রিসকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি আটক করে পরদিন মামলার একজন ‘সন্দিগ্ধ আসামি’ দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। সিআইডির বিশেষজ্ঞ একটি দল ইদ্রিসকে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে জেলে পাঠায়। গত ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।