প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেলের সঙ্গে কোকেন শনাক্তের মামলায় গ্রেপ্তার হওয়া কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক এ কে আজাদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগরের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, আসামি এ কে আজাদ জামিনে মুক্তি পেলে মামলার তদন্তকাজ ব্যাহত হতে পারে বলে আদালতকে জানানো হয়েছে। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। গত ৬ জুন পুলিশের তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের চালানটি চট্টগ্রাম বন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ জুন তেলের চালানের একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হওয়ায় ওই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। পরে এ কে আজাদসহ তিনজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।