প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেলের সঙ্গে কোকেন শনাক্তের মামলায় গ্রেপ্তার হওয়া চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানের কর্মী গোলাম মোস্তফার জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগরের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, আসামি গোলাম মোস্তফা জামিনে মুক্তি পেলে মামলার তদন্তকাজ ব্যাহত হতে পারে বলে আদালতকে জানানো হয়েছে।