জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলামের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভূঞা শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে কোতোয়ালি থানায় করা একটি নাশকতার মামলায় শামসুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন। গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শামসুল ইসলাম। পরে কারা ফটক থেকে তাঁকে আবার গ্রেপ্তার করে পুলিশ।