জামিন নামঞ্জুর আবুল কাশেম কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) তত্ত্বাবধায়ক আবুল কাশেম মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁকে গতকাল বুধবার সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ আবদুল হালিম তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।পিটিআইয়ের প্রশিক্ষণার্থী অনামিকা দাসের বাবা সুবল দাসের দায়ের করা মামলায় পুলিশ তাঁকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে।গত শনিবার সকালে সুনামগঞ্জ পিটিআইয়ের আবাসিক হোস্টেলের নিজ কক্ষ থেকে অনামিকা দাসের লাশ উদ্ধার করা হয়। ওই কক্ষের দরজা খোলা ছিল। অনামিকার সহপাঠীরা বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান।এ ঘটনায় অনামিকার বাবা সুবল দাস মঙ্গলবার আবুল কাশেমের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা তত্ত্বাবধায়ককে দায়ী করে তাঁকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আন্দোলন করে আসছিলেন।সুবল দাস এজাহারে উল্লেখ করেন, অনামিকা হোস্টেলের ৪০২ নম্বর কক্ষে থাকত। তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন কাশেম। নির্জনে ডেকে নিয়ে কুপ্রস্তাব দিতেন। ঘটনার আগের দিন বিকেলে একইভাবে তিনি অনৈতিক প্রস্তাব দেন। এ কারণে সন্ধ্যার দিকে সে হোস্টেল থেকে শহরের এক আত্মীয়ের বাসায় চলে যেতে চাইলে তিনি বাধা দিয়ে তাকে আবার হোস্টেলে পাঠান। পরে রাতে ধর্ষণের পর হত্যা করে লাশ বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলিয়ে রাখেন।অনামিকা দাস ছাতক উপজেলার বাউশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।