জামিন পেল ঐশীদের গৃহকর্মী সুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় তাঁদের গৃহকর্মী সুমি আকতারকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছাম্মত্ জাকিরা পারভিন এ আদেশ দেন।

আদালত আগামী ৫ জুন এই মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।

গত ৯ মার্চ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যাসংক্রান্ত মামলায় তাদের মেয়ে ঐশী রহমানসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া গৃহকর্মী সুমি আকতারের বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেয় পুলিশ।

ঐশী ও সুমি ছাড়া অভিযোগপত্রভুক্ত অন্য দুই আসামি হলেন ঐশীর বন্ধু আসাদুজ্জামান ওরফে জনি ও মিজানুর রহমান ওরফে রনি।

মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ ২০১৩ সালের ১৬ আগস্ট সন্ধ্যায় রাজধানীর চামেলীবাগের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। ১৪ আগস্ট দিবাগত রাতে তাঁদের হত্যা করা হয়। ১৭ আগস্ট দুপুরে পল্টন থানায় গিয়ে আত্মসমর্পণ করে তাঁদের মেয়ে ও লেভেলে পড়ুয়া ঐশী রহমান। পরে তাঁদের গৃহকর্মী সুমি এবং ঐশীর বন্ধু রনি ও জনিকে গ্রেপ্তার করা হয়।
স্ত্রীসহ পুলিশ পরিদর্শক খুন, মেয়ে ও গৃহকর্মী নিখোঁজ