জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না ঝালকাঠির মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত থেকে চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন ঝালকাঠি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন।
গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান শুনানি শেষে ২০ হাজার টাকার বন্ডে আফজালের জামিন মঞ্জুর করেন। এদিকে একই দিন ঝালকাঠি থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহীদুল ইসলাম বিস্ফোরকদ্রব্য আইনে করা একটি মামলায় মেয়রকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
২ মার্চ একটি চাঁদাবাজি মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আফজাল হোসেনসহ ছয়জন। আদালতের বিচারক মেয়রসহ তিনজনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আফজাল হোসেনের আইনজীবী তপন কুমার সরকার বলেন, কারাগারে আটক থাকা অবস্থায় আফজাল হোসেনসহ সাতজনের বিরুদ্ধে ৯ মার্চ ঝালকাঠি থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা হয়।