জামিন পেলেন অধিকারের আদিলুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিলুর রহমান
আদিলুর রহমান

মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খানের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাঁর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে ২৫ সেপ্টেম্বর আদিলুর রহমান খানের জামিনের আবেদন নাকচ করেছিলেন আদালত। ওই দিন সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক শামসুল আলম এই আদেশ দেন।
আদিলুর রহমান খানের আইনজীবী আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, সাইবার ট্রাইব্যুনাল তাঁর জামিন আবেদন নাকচ করেছিলেন। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন চাওয়া হয়। আদালত আপিল গ্রহণ করে তাঁর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। এখন তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
গত ১০ আগস্ট আদিলুর রহমানকে তথ্য প্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ।