জামিন পেলেন কল্যাণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলামকে প্রাইভেট কারের ধাক্কায় আহত করার ঘটনায় দায়ের করা মামলায় কল্যাণ কোরাইয়াকে জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
কল্যাণের আইনজীবীরা আদালতকে বলেন, মামলার ধারা জামিনযোগ্য। তাই জামিন পেতে পারেন। সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মো. আনোয়ার ও আইনজীবীরা বলেন, পুলিশ কারাফটকে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ পেয়েছে। কল্যাণের দেওয়া তথ্য যাচাই-বাছাই হচ্ছে। তা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে জামিন দেওয়া হলে তদন্তে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।
গতকাল শুনানি শেষে আদালত বলেন, মামলার ধারা তো জামিনযোগ্য। ঘটনার পারিপার্শ্বিকতা যাই হোক, এই পর্যায়ে জামিন দেওয়া হলো। ভবিষ্যতে যদি মামলাটি অন্যদিকে মোড় নেয়, তবে আসামির জামিন বাতিল হবে।