জামিন পেলেন চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলডিপি কার্যালয় থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। গতকাল রোববার হাইকোর্টের একটি বেঞ্চ তাঁর জামিন আবেদন মঞ্জুর করে তাঁকে দুই মাসের আগাম জামিন দেন। ১৫ মে রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলডিপি অফিস থেকে বেশ কিছু বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।