জামিন পেলেন তাহমিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার তদন্তে তথ্য না দেওয়ার অভিযোগে করা মামলায় তাহমিদ হাসিব খানকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রোববার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। মহানগর হাকিম লস্কার সোহেল রানা জামিনের আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর আদালতে এক প্রতিবেদন দিয়ে তাহমিদকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করে পুলিশ। তবে তদন্তকাজে তথ্য দিয়ে সহযোগিতা না করায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৭৬ ধারায় নন-প্রসিকিউশন দাখিল করে পুলিশ। এ মামলায় গতকাল জামিন পান তিনি।