প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে যুবলীগ নেতা মেহেদি হাসান ওরফে বাদল হত্যা মামলার দুই আসামি জামিন পেয়েছেন। গতকাল রোববার অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপুর আদালতে আসামিরা আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। দুই আসামি হলেন আবদুল খালেক ও নুরুল আলম।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, মেহেদি হত্যা মামলার দুই আসামি আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।
গত ১ সেপ্টেম্বর রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারা যান মেহেদি।