জামিন পেলেন বিএনপি নেতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী।
গতকাল মঙ্গলবার উচ্চ আদালতের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী আনোয়ার জাহেদ।