জামিন পেলেন বিএনপি নেতা আসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকন আগামী ১৬ জুলাই পর্যন্ত তাঁকে জামিন দেন।
পুলিশ জানায়, গত সোমবার জামিনে মুক্তির পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে থেকে আসলাম চৌধুরীকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। তাঁকে ২০১৪ সালের ৫ জানুয়ারি নগরের এসএস খালেদ রোডে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য গতকাল মঙ্গলবার আদালতে আবেদন করে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে জানান, আদালত আগামী ১৬ জুলাই শুনানির দিন ধার্য করে সেদিন পর্যন্ত আসলাম চৌধুরীকে জামিন দেন।