জামিন পেলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর ককটেল হামলার মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশ নির্বাচনে ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহাবুবুল আলম। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। তিনি এই ওয়ার্ডে গত সিটি নির্বাচনেও জয়ী হয়েছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. মনির হোসেন প্রথম আলোকে জানান, চান্দগাঁও থানার একটি নাশকতার মামলায় কারাগারে আটক মাহাবুবুল আলম উচ্চ আদালত থেকে জামিন পান। তাঁর জামিননামা কারাগারে পৌঁছার পর যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়।
পুলিশ জানায়, গত ২১ জানুয়ারি চান্দগাঁও পুরাতন থানার সামনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর ককটেল ছুড়ে মারা হলে তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় কাউন্সিলর মাহাবুবুলসহ ১০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন। গত ৮ ফেব্রুয়ারি এ মামলায় তাঁকে চান্দগাঁওয়ের ফরিদারপাড়া এলাকায় তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।