জামিন পেলেন বিএনপির ৫৪ নেতা-কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীসহ ৫৪ জন নেতা-কর্মী জামিন পেয়েছেন। গতকাল বুধবার জামিনের আবেদন করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাসান মাহমুদুল ইসলাম তাঁদের জামিন মঞ্জুর করেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে অভিযোগ করে এবং এর প্রতিবাদে গত ১৩ নভেম্বর জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় পুলিশ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দেড় শতাধিক নেতা-কর্মীর নামে মামলা করে।