জামিন পেলেন ব্লগার আসিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় ব্লগার আসিফ মহীউদ্দিন জামিন পেয়েছেন। আজ বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এ আদেশ দেন।

আসিফের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া চলতি বছরের শুরুতে ব্লগার আসিফের ওপর হামলা ও হাসপাতালে চিকিত্সাধীন থাকার নথিপত্র জমা দিয়ে জামিনের আবেদন করেন। বিচারক শর্ত সাপেক্ষে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

গত ৩ এপ্রিল ব্লগার আসিফকে গ্রেপ্তার করা হয়। প্রথম দফায় আসিফ এক মাসের জামিন পান। জামিনের মেয়াদ শেষ হওয়ার দুই দিন পর আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করলে শর্ত ভঙ্গের কারণ দেখিয়ে আসিফকে কারাগারে পাঠানো হয়।