জামিন পেলেন ব্লগার আসিফ মহিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে বিভিন্ন ব্লগে ইসলাম ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য ও কটূক্তির অভিযোগে করা মামলায় আসিফ মহিউদ্দিনকে জামিনে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই আদেশ দেন।এ ছাড়া পৃথক মামলায় তিন আসামি ব্লগার রাসেল পারভেজ, সুব্রত অধিকারী ও মশিউর রহমান একই আদালত থেকে জামিনে আছেন। গতকাল দুটি মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগ গঠন বিষয়ে শুনানি মুলতবির আদেশ দেন।গত ১৭ এপ্রিল গোয়েন্দা পুলিশ ব্লগার আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে একটি এবং অপর আরেকটি মামলায় ব্লগার পারভেজসহ তিনজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অভিযোগ দেয়।