জামিন পেলেন মওদুদ, মুক্তিতে বাধা নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে করা মামলায় বিএনপির নেতা মওদুদ আহমদের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মওদুদ আহমদের আইনজীবীরা জানিয়েছেন, এই মামলাসহ ছয়টি মামলায় তিনি (মওদুদ আহমদ) জামিন পেয়েছেন। তাঁর কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
এদিকে গত বছরের ২ মার্চ রমনা থানায় করা এক মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে করা দুই মামলায় জামিন পেলেন তিনি। ফলে তাঁর মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানান তাঁর আইনজীবীরা।