জামিন পেলেন মেয়র গউছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছ জামিন পেয়েছেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাঁর জামিন প্রশ্নে রুলের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হবিগঞ্জ সদর থানায় দুটি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলায় গত ২৮ ফেব্রুয়ারি হাইকোর্ট গউছের জামিন প্রশ্নে রুল দিয়েছিলেন। আইনজীবী মাসুদ রানা বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপর মামলা থাকায় আপাতত জি কে গউছ মুক্তি পাচ্ছেন না।