প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাময়িক বরখাস্ত হওয়া গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের হাইকোর্টের জামিন আদেশ গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে পৌঁছেছে। গতকাল বুধবার জামিননামা আদালতে দাখিল করা হয়েছে। এম এ মান্নানের আইনজীবী মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এখন হাইকোর্টের জামিন আদেশ বিচারিক আদালত থেকে কারা কর্তৃপক্ষের কাছে যাবে। তাঁর মুক্তিতে আর কোনো বাধা নেই।’ এম এ মান্নানের আরেক আইনজীবী ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সহিদউজ্জামান বলেন, মেয়র মান্নানের বিরুদ্ধে মোট ২৮টি মামলা হয়েছে। তিনি সব কটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।