প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউপি চেয়ারম্যান নুরুল আবছার হত্যা মামলায় জামিন পেয়েছেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবদুল মোনাফ।সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার আবদুল মোনাফ মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর রাতে নিজ বাড়িতে খুন হন নুরুল আবছার। পুলিশ এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে সাতজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের নির্দেশ ও অর্থের যোগানদাতা হিসেবে উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফের নাম উল্লেখ করেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।