জামিন পেলেন লতিফ সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাতের সাত মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তবে একই অভিযোগে আরও মামলা থাকায় লতিফ সিদ্দিকী এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে জানান তাঁর আইনজীবী। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন আবদুল লতিফ সিদ্দিকী। এ ঘটনার পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য দল থেকে বহিষ্কৃত হন।