জামিন পেলেন ১৫ সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ১৫ জন সাংবাদিককে আগাম তিন সপ্তাহের জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিচারপতি আলী মাসুদ শেখের বেঞ্চে সাংবাদিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

মামলার বাদী ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কাজী মোবারক। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের পক্ষের কর্মী হিসেবে পরিচিত।

এদিকেসাংবাদিকদের মানববন্ধনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় কাজী মোবারক ও ছাত্রলীগের কর্মীদের আগাম তিন সপ্তাহের জামিন দিয়েছেন আদালত। ওই মামলাটির বাদী কালেরকণ্ঠ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জসীম রেজা।

গত রোববার দৈনিক প্রথমআলো, কালেরকণ্ঠ ও দ্যডেইলিসানপত্রিকার বিরুদ্ধে ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদারের দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে সাংবাদিক সমিতি। মানববন্ধনে কাজী মোবারক কোনো কারণ ছাড়াই ব্যানার কেড়ে নেন। পরে সাংবাদিক সমিতির কার্যালয়ে মানববন্ধনের পক্ষের সাংবাদিকদের ওপর হামলা করেন মোবারক ও শরিফুলের কর্মীরা। তখন উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ১২ জন সাংবাদিক আহত হন।

জামিনে মুক্তি পাওয়া সাংবাদিকেরা হলেন, জসীম রেজা, সাংবাদিক সমিতির সাধারণ সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম, প্রথমআলোর প্রতিবেদক মুসা আহমেদ, সমকাল-এর এসএম আল-আমিন, জনকণ্ঠ-এর হাসান ইমাম, ইত্তেফাক-এর জুবাইর আবদুল্লাহ, মানবজমিন-এর গোলাম মাওলা, নিউনেশন-এর হাসান মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট-এর রফিকুল ইসলাম, ভোরেরডাক-এর সাদ্দাম হোসাইন, দৈনিকজনতার রফিকুল ইসলাম, শীর্ষনিউজের নজরুল ইসলাম, অর্থসূচকের মিরাজুল ইসলাম, নতুনবার্তার মাহফুজুর রহমান ও নিউজ বাংলাদেশের জহিরুল ইসলাম। আর অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি নিউএজ-এর ইমরুল হাসান।