জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ১৫ সাংবাদিককে আগাম তিন সাপ্তাহের জামিন দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিচারপতি আলী মাসুদ সেখের বেঞ্চে সাংবাদিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলাটির বাদী বিডি নিউজ টোয়েন্টিফোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কাজী মোবারক। এদিকে সাংবাদিকদের মানববন্ধনে হামলার ঘটনায় দায়ের করা আরেক মামলায় গতকাল কাজী মোবারক ও ছাত্রলীগের কর্মীদের আগাম তিন সাপ্তাহের জামিন দিয়েছেন একই আদালত। ওই মামলার বাদী হয়েছিলেন কালের কণ্ঠ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জসীম রেজা।
গত রোববার প্রথম আলো, কালের কণ্ঠ ও দ্য ডেইলি সান পত্রিকার বিরুদ্ধে ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদারের দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে সাংবাদিক সমিতি। মানববন্ধন চলাকালে কাজী মোবারক ব্যানার কেড়ে নেওয়ার পর সাংবাদিক সমিতির কার্যালয়ে মানববন্ধনের পক্ষের সাংবাদিকদের ওপর হামলা করা হয়। তখন উভয় পক্ষের মধ্যেÿসংঘর্ষে ১২ জন সাংবাদিক আহত হন।
জামিনে মুক্তি পাওয়া সাংবাদিকেরা হলেন জসীম রেজা, সুজাউল ইসলাম, মুসা আহমেদ, এস এম আল-আমিন, হাসান ইমাম, জুবাইর আবদুল্লাহ, গোলাম মাওলা, হাসান মাহমুদ, রফিকুল ইসলাম, সাদ্দাম হোসাইন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, মিরাজুল ইসলাম, মাহফুজুর রহমান ও জহিরুল ইসলাম। আর অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেনি নিউ এজ-এর ইমরুল হাসান।