জামিন পেয়ে মামলার বাদীকে হুমকি দিচ্ছে আসামিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে ইভ টিজিংয়ের দায়ে এক দিন জেল খেটে জামিনে মুক্ত হয়ে বখাটেরা মামলা তুলে নেওয়ার জন্য বাদীপক্ষকে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে ও বখাটেদের বিচার চেয়ে গতকাল মঙ্গলবার রংপুর শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দেওয়া হয়েছে স্মারকলিপি। মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের এক ছাত্রী গত শনিবার কলেজ থেকে লালবাগ এলাকার ছাত্রীনিবাসে ফিরছিলেন। লালবাগ রেল ক্রসিংয়ের কাছে একই কলেজের স্নাতকোত্তর-পড়ুয়া দুই ছাত্র মামুন ও রাজীব তাঁকে উত্ত্যক্ত করেন। পরে স্থানীয় জনতা ওই দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।