প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম গতকাল বুধবার তাঁর জামিন আবেন মঞ্জুর করেন। তিনটি মামলায় জামিন পাওয়ায় এখন তাঁর মুক্তিতে বাধা নেই। আরাফাত সানির আইনজীবী কাজী নজিবুল্লাহ গতকাল আদালতকে বলেন, মামলার বাদীর সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। এ সময় আদালত মামলার বাদীর কাছে জানতে চান জামিন আপত্তি আছে কি না? বাদী বলেন, জামিনে তাঁর কোনো আপত্তি নেই। তখন বিচারক বলেন, ‘সে তো আপনাকে নিয়ে সংসার করবে না।’ জবাবে বাদী বলেন, ‘সে বলেছে সংসার করবে এবং এই মর্মেই আমাদের মীমাংসা হয়েছে।’ আদালত প্রতিবেদক