জামিন পেয়েছেন সেই চিকিৎসক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য হিসেবে অভিযুক্ত ইউনাইটেড হাসপাতালের হূদেরাগ শল্যচিকিৎসক গোলাম হায়দার রসুল জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক জামিনের আদেশ দেন।গোলাম রসুলের আইনজীবী ১৩ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। গতকাল আসামির পক্ষে আইনজীবী রফিক-উল হক জামিনের শুনানি করেন। গত ২৪ জানুয়ারি রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোলাম হায়দার রসুলকে গ্রেপ্তার করে র্যাব।