জামিন বিষয়ে অধিকতর শুনানি ২৮ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুনানি শেষ হলেও বিএনপির কেন্দ্রীয় পাঁচ নেতার জামিন মঞ্জুর করা বা না করার বিষয়ে গতকাল বৃহস্পতিবার আদালত কোনো আদেশ দেননি। এসব নেতাকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ প্রতিবেদন না থাকায় আদালত আগামী ২৮ নভেম্বর অধিকতর শুনানির দিন ধার্য করেছেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক।

১৪ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পৃথক দুটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিঞা, এম কে আনোয়ার, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে হাইকোর্ট এসব নেতার রিমান্ড স্থগিত করেন এবং কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। ৮ নভেম্বর রাতে পাঁচ নেতাকে পুলিশ গ্রেপ্তার করে।