জামিন মেলেনি, কারাগারেই থাকতে হচ্ছে বদিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রহমান বদি। ফাইল ছবি।
আবদুর রহমান বদি। ফাইল ছবি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় কক্সবাজার-৪ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদি জামিন পাননি। তাকে কারাগারেই থাকতে হচ্ছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে আবদুর রহমান বদি জামিন আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে আবারো কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত রোববার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন আওয়ামী লীগের বিতর্কিত এই সাংসদ। আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ওই দিনই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।