জামিন লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় জামিন লাভ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৮ জন নেতা-কর্মী। বিচারিক হাকিম প্রথম ও আমিল আদালত-৩-এর বিচারক নাজমুল হোসেন চৌধুরী গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। ২০১০ সালের ২ মার্চ উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান মুহিবুর রহমানের কার্যালয়ে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যানের গাড়িচালক মোশাহিদ আলীর করা লিখিত অভিযোগটি ওই বছরের ৪ মে আদালতের নির্দেশে মামলা হিসেবে নথিভুক্ত করেন বিশ্বনাথ থানার ওসি।  বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি