প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের স্ত্রী হাসিনা সুলতানা জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে ঢাকার মহানগর হাকিম শাহারিয়ার মাহমুদ আদনান এই আদেশ দেন। হাসিনা সুলতানার পক্ষে আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিন বিষয়ে শুনানি করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন মোশাররফ হোসেন। রাজধানীর রমনা থানায় দুদকের করা এই মামলায় অভিযোগ করা হয়, হাসিনা সুলতানা এক কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৯১২ টাকার সম্পদের তথ্য তিনি গোপন করেছেন। আদালত প্রতিবেদক|