জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাকে হাইকোর্টের দেওয়া জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন আদালত। গতকাল আদালতে শাকিলার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। জঙ্গি অর্থায়নের অভিযোগে গত বছরের ১৮ আগস্ট ঢাকা থেকে শাকিলাসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করে র্যাব।