জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগ থানায় দুদকের করা এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। এই সময়ের মধ্যে দুদককে নিয়মিত আপিলের আবেদন করতে বলেছেন আদালত। ৯ মার্চ হাইকোর্ট এই মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেন। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন ও গত বছরের ৬ জানুয়ারি মতিঝিল থানায় করা নাশকতার দুই মামলায় গত ৬ জানুয়ারি বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন মির্জা আব্বাস। আদালত তাঁকে কারাগারে পাঠান। ১৫ ফেব্রুয়ারি ওই দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।