প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা তিনটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিনের আবেদন নাকচ করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। শুনানিতে রিজভীর আইনজীবীরা বলেন, এজাহারে রিজভীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। মামলাগুলোর তদন্তে অগ্রগতি নেই। মামলাগুলোতে অন্য আসামিরা জামিনে আছেন। তাই তিনি জামিন পেতে পারেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করেন। পল্টন, যাত্রাবাড়ী ও খিলগাঁও থানায় মামলাগুলো করা হয়। আদালত প্রতিবেদক