প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী টিংকু দাশ জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ জাহেদুল আলম প্রথম আলোকে জানান, টিংকু দাশের বিরুদ্ধে থাকা আটটি মামলায় জামিননামা এলে তাঁকে মুক্তি দেওয়া হয়। এর আগে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। গত ৭ ফেব্রুয়ারি কারাগারে আসেন টিংকু দাশ।