জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ আট মাস কারাভোগের পর নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীরা তাঁকে জেলগেটে স্বাগত জানান। এ সময় অন্যান্যের মধ্যে নগর বিএনপির নেতা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান ও কামালের স্ত্রী সালমা সুলতানা উপস্থিত ছিলেন। ২১ জানুয়ারি শহরের এম সার্কাস এলাকা থেকে হরতালে পিকেটিং করার সময় সদর মডেল থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।