জামিনে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন নড়াইল পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলী মণ্ডল। গত রোববার সন্ধ্যা সাতটায় নড়াইল জেলা কারাগার থেকে তিনি ছাড়া পান। কারাগারের জেল সুপার এ কে এম মাসুম জানান, বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের সময় গাড়ি পোড়ানোসহ নাশকতা মামলায় তাঁকে গত ১০ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। কারাগারে থাকা অবস্থায় তিনি পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত হন।