প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করা সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনীর ১০ সদস্যের মধ্যে ৬ জন মুক্তি পেয়েছেন। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলুল হক বনদস্যুদের জামিন মঞ্জুর করার পর গত বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট কারাগার থেকে তাঁরা মুক্তি পান। অস্ত্র আইনে র্যাবের করা এ মামলায় মাস্টার বাহিনীর ১০ সদস্যের সবার জামিন হলেও বাহিনীপ্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার, বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সোহাগ আকন, সুমন সরদার ও মো. হারুনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা থাকায় আপাতত তাঁরা কারাগার থেকে মুক্তি পাননি।