জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল মান্নান গতকাল রোববার আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ২০১৫ সালের ৫ জানুয়ারি সোনারগাঁ থানায় বিস্ফোরক আইনে করা মামলার আসামি আজহারুল পলাতক ছিলেন। মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে বরখাস্ত করে। গত ৩০ অক্টোবর তিনি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাঁকে কারাগারে পাঠান। গতকাল শুনানি শেষে একই আদালত তাঁকে জামিন দেন।