জামিনে মুক্ত চট্টগ্রাম নগর জামায়াতের আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় জামিন পেয়ে প্রায় দেড় বছর পর কারাগার থেকে ছাড়া পেয়েছেন চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামের আমির আ ন ম শামসুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারাগারের উপকারাধ্যক্ষ মো. জাহেদুল আলম প্রথম আলোকে বলেন, জামায়াতের নেতা শামসুল ইসলামের বিরুদ্ধে সর্বশেষ সাতটি মামলায় উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে গত বুধবার জামিননামা আসে কারাগারে। যাচাইবাছাই করে তাঁকে গতকাল কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।