জামিনে মুক্ত দুই সন্ত্রাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে র‍্যাব-পুলিশের তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন ও নুরনবী ম্যক্সন জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাঁরা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। তাঁরা ভারতে থাকা শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার নামে পরিচিত সাজ্জাদ আলী খানের সহযোগী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, নুরনবীর বিরুদ্ধে ছয়টি এবং সরোয়ারের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। সব কটি মামলায় তাঁরা একে একে জামিন পাওয়ায় তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।

২০১১ সালের ১১ জুলাই নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে একে ৪৭ রাইফেল, অন্যান্য অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আকরামুল হোসেন বলেন, জামিনে মুক্তি পাওয়া দুই সন্ত্রাসীর ওপর পুলিশের নজরদারি থাকবে।