প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ থেকে গতকাল সোমবার জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. রুহুল কবির রিজভী। কাশিমপুর কারাগার-২-এর কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক বলেন, সোমবার দুপুরে রুহুল কবির রিজভীর জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় তাঁকে মুক্তি দেওয়া হয়। এ সময় তাঁর স্ত্রী ও স্বজনেরা উপস্থিত ছিলেন।